- প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ০৭:২১ পিএম
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
মেহেন্দিগঞ্জ উপজেলার মোট ৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত। রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর মেহেন্দিগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে ছিল প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে খুশি পরিক্ষার্থীরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান গণমাধ্যমকে জনান, পরীক্ষার পরিবেশ সুন্দর ও নিয়ন্ত্রিত রাখতে তারা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!