- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ০৫:৩০ পিএম
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুলেছেন দলটির নেতা-কর্মীরা। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ফটক খুলে সেখানে শপথ নিয়েছেন তাঁরা।
আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দলীয় কায্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এনব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা কার্যালয়ে বিভিন্ন স্লোগান দেন।
এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যায়। সেখানে তিনটি ফটক খুলে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
শপথে তাঁরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।
ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা একত্রিত হয়ে দলীয় কার্যালয় খুলেছি, যাতে নেতা-কর্মীরা কার্যালয়ে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ।’
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দেয়া হয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সেভেন-আপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!