- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ০৮:০২ পিএম
ঢাকা রেঞ্জের ডিআইজির প্রেস ব্রিফিং সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকাল থেকে আমাদের পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন আছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষায় এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স-অফিসার মোতায়েন আছে। আমাদের সিনিয়র অফিসার অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ্যাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের জননিরাপত্তা যেটা সেটা পরিপূর্ণভাবে আছে। আমাদের ৬৭ কিলো হাইওয়ে যেটা আছে সেখানে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার আছে।আমাদের গোপালগঞ্জ পৌরসভা এবং যে ৪টি উপজেলা রয়েছে সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সামগ্রিকভাবে পুলিশের পক্ষ থেকে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। গতকালের ঘটনায় আমাদের মামলার কার্যক্রম চলমান আছে এবং গতকাল থেকে আমাদের অনেক গ্রেফতার আছে। যারা গ্রেফতার আছে তারা সবাই এ ঘটনার সাথে জড়িত। আমরা নিরপরাধ কাউকে গ্রেফতার করবো না।বর্তমানে আমরা চাচ্ছি জনজীবন স্বাভাবিক করতে ও জননিরাপত্তার জন্য যা যা করা দরকার পুলিশ তা করবে।
আগামী ১৯ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, যে কোন কর্মসূচি কেন্দ্র করে পুলিশ সেই অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা করবে। বাংলাদেশ পুলিশ জনগনের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। কাজেই আমরা ওই দিনের থ্রেট পয্যালোচনা করে পয্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন করবো এবং বিজিবিও কাজ করবে। পুলিশ আইন বহির্ভূত যে কোন বিষয়েই পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখবে।
এরআগে, গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নি সংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সেভেন-আপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!