- প্রকাশিত: ৩ মে ২০২৬ ১২:৪৮ পিএম
মৌলভীবাজারে বোরো ধানে বিপর্যয়—২১০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত
রাসেল, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও উপজেলায় মোট ২১০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এতে করে প্রায় ৯ হাজার ৮০০ মেট্রিক টন ধান উৎপাদন হারিয়েছেন কৃষকরা, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, জেলার কাউয়া দীঘির হাওর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ১০৫০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে বা অন্যান্য কারণে নষ্ট হয়েছে।
এছাড়া হাকালুকি হাওরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬১৮ হেক্টর জমির ফসল।
উপজেলা পর্যায়ে শ্রীমঙ্গলে ২১৪ হেক্টর এবং কমলগঞ্জে আরও ২৬৯ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে। আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের সমস্যাকেই এই ক্ষতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
ক্ষতিগ্রস্ত কৃষক হুসেন জানান, মৌসুমের শুরুতে ভালো ফলনের আশা থাকলেও শেষ সময়ে এসে প্রাকৃতিক দুর্যোগে সবকিছু ভেস্তে গেছে। অনেক কৃষকই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এই ক্ষতি তাদের জন্য চরম আর্থিক সংকট তৈরি করবে।
কৃষি বিভাগ থেকে জানা যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি সহায়তা প্রদানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে টেকসই পানি ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!