- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬ ০৫:৪৬ পিএম
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাকেশুজ্জআমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা হয়েছিল। কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক...
-
কামরুল সিকদার ভোলা জেলা প্রতিনিধি॥ মাত্র ৩২বছর বয়স। যে বয়সে একজন তরুণের স্বপ্ন থাকার কথা সংসার,পরিবার আর ভবিষ্য নিয়ে- ঠিক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!