- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০১ পিএম
টুঙ্গিপাড়ায় ৫৫০ পিস ইয়াবাসহ ৩১ মাদক মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ ৩১টি মাদক মামলার আসামি নবীর শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিন কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ৩১টি মাদক মামলার আসামি নবীর শিকদার টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিন কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। নবীরের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১ টি মাদক মামলা রয়েছে।
উপপরিদর্শক মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দক্ষিণ কুশলী গ্রামে নবীরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় ৩১ টি মাদক মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!