- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ০৬:০৩ পিএম
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ভিজিএফের চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
আজবৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রে এ চাল বিতরণ শুরু হয়। কর্মসূচির আওতায় ৩০০ জেলে পরিবারের মধ্যে মোট সাড়ে ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার এ খাদ্যসহায়তা দিচ্ছে। একই সঙ্গে জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামেন এবং নির্বিঘ্নে ইলিশের প্রজনন নিশ্চিত হয়, সে বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব জেলা পর্যায়ের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা নবীন বরণ অনুষ্ঠানে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!