শিরোনামঃ

অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের  শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: “শতবর্ষের টানে, এসো মিলি প্রাণে প্রাণে” এই শ্লোগানে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি হিসেবে বুধবার সকাল সাড়ে দশটায় ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউশন প্রাঙ্গণে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শতবর্ষ উদ্যাপন সংশ্লিষ্ট উপদেষ্ঠা পর্ষদের আহবায়ক সদানন্দ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সভাপতি অসীম কুমার ওঝা, সহসভাপতি আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সহ-সম্পাদক মো. কবির সরদার, কামরুল আহসান রাসেল, উপদেষ্ঠা পর্ষদের সদস্য ফিরোজ সরদার, মোশারফ হোসেন সরদার, আলমগীর হোসেন মোল্লা, জাভেদ হোসেন রানা প্রমূখ।

উল্লেখ্য, বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি রক্ষার্থে ১৯২৭ সালের ২ জানুয়ারী তার পৈতৃক ভিটা বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। আগামী ২০২৭ সালে বিদ্যালয়টির শতবর্ষ উদ্যাপণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?