- প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০৮:৪০ পিএম
“টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা এখন পৌর ছাত্রদলের আহ্বায়ক”
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহবায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ওই কমিটির আহবায়ক হলেন, সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েন। তিনি ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে পৌর ছাত্রদলের আহ্বায়ক করার টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার (১২ আগস্ট) মো. রায়হান হাবীব ইয়েনকে আহবায়ক ও মো: রাতুল হাসান বিশ্বাসকে সদস্য সচিব করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক মো. রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। সে সময়ের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার ছবি এবং পদে থাকার প্যাডের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, রায়হান হাবীব ইয়েন ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন এবং বিভিন্ন সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া আগমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিজ উদ্যোগে তোরণ, ফেস্টুন ও ব্যানার বানাতেন ।তার এভাবে দল পরিবর্তনের কারণ জানা নেই বলেও তিনি মন্তব্য করেন।
তবে এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন বলেন, এই কমিটি অনুমোদন কেন্দ্রীয়ভাবে হয়েছে এবং জেলা ছাত্রদল এ বিষয়ে অবগত ছিল না। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আছে যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেওয়া হবে না।
তিনি আরও জানান, রায়হান হাবীব ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!