- প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ০৪:০৭ পিএম
টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপশি তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে অতি বৃষ্টির কারণে টুঙ্গিপাড়া পৌরসভার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ১১টি পরিবার বিপাকে পড়েছিলেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!