- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৭:৩৬ পিএম
টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের এ্যাডহক কমিটির সাথে ইউএনও'র মতবিনিময়
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন এ্যাডহক কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
আজ বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন "উপজেলা কমান্ড"এর নতুন এ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও। সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক এম এম ফিরোজ মিয়া, সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর, সদস্য সিরাজুল হক, এসএম জায়েদ আলী, মুন্সি আবু বক্কর, লিয়াকত আলী, এলজিইডি'র উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময়ে টুঙ্গিপাড়া ইউএনও ফারজানা আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তাই মুক্তিযোদ্ধাদের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
এরআগে, গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের অ্যাডহক (অস্থায়ী) কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড। এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা এনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!