- প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ০৬:২০ পিএম
টুঙ্গিপাড়ায় ২’শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২’শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলার উত্তর বাশুরিয়া গ্রামের সুবিধাভোগী কৃষক কালিমুল্লাহ বলেন, আমাদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে। এবছর আমাদের আর সার ও বীজ কিনতে হবে। সময় মত জমি রোপন করতে পাররো। এতে আমাদের আর্থিকভাবে সাশ্রয় হলো।
দক্ষিণ কুশলি গ্রামের অপর সুবিধাভোগী কৃষক শওকত মোল্লা বলেন, আমাদের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এতে আমরা সময় মক বীগ রোপন করে সার দিতে পারবো। ফলে আমাদের ফসল ভালো হবে। এতে একদিকে আমরা যেমন ফসল ফলাতে পারবো অন্যদিকে অর্থিকভাবে সাশ্রয় হলো। এতে আমরা কৃষকরা খুশি।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অগ্রাধিকার তালিকার ভিত্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক ২’শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। যাতে কৃষকরা তাদের জমিতে নির্বিঘ্নে ফসল ফলাতে পারেন। আগামীতেও বিভিন্ন প্রতিষ্ঠানে নারকেল গাছের চারা, শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা ও তালের চারা বিতরণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!