- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ০৬:১৬ পিএম
তরুণদের মাঝে নাগরিক চেতনা জাগাতে লাল সবুজ সোসাইটির উদ্যোগ
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (UGV) “নাগরিক অধিকার ও বিতর্ক চর্চা” বিষয়ক এক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভবনে আয়োজিত এ সেশনটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি, যার সহযোগিতায় ছিল এশিয়া ফাউন্ডেশন এবং অর্থায়নে Foreign, Commonwealth & Development Office (FCDO)।
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জিয়াউল হক বলেন, “গণমানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা গণতান্ত্রিক সমাজের ভিত্তি।”
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান বলেন, “নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকলের অংশগ্রহণ অপরিহার্য।”
বক্তারা নাগরিক সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
এছাড়াও সেশনে উপস্থিত ছিলেন মোমেনা সিফা রুমকি (প্রজেক্ট অফিসার, লাল সবুজ সোসাইটি), জনাব জান্নাতুন তাজরী, আদনান শাকুর, জায়েদ ইবনে হারুন এবং মো. আল সোবাহেল।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!