- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৯ পিএম
স্বপ্ন পূরণে মেহবুবা মোহিনী, সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত।
রুস্তম ফারাজী, কেশবপুর।
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিচারক হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে একের পর এক সাফল্য অর্জন করে অবশেষে সহকারী জজ (সিভিল জজ) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মেহবুবা মোহিনী। গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তাঁর সুপারিশের বিষয়টি জানা গেছে। মেহবুবা মোহিনী দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু এবং খুলনা নার্সিং কলেজের প্রভাষক মোসা. সালমা খানমের তৃতীয় কন্যা। মোহিনীর বিচারক হওয়ার স্বপ্নটি ছিল একান্তই তাঁর নিজের। বাবা-মায়ের ইচ্ছা ছিল, মেধাবী মেয়েটি চিকিৎসক হোক। সে অনুযায়ী তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে নিজের স্বপ্নকে প্রাধান্য দিয়ে বিজ্ঞান বিভাগ ছেড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিষয়ে ভর্তি হন।
আইন বিষয়ে পড়াশোনায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন মোহিনী। অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পরে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যশোর বারে সিনিয়র আইনজীবী মাহবুব আলম বাচ্চুর চেম্বারে আইন পেশায় যুক্ত হন।
মোহিনী যশোরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর এমএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দেওয়া এই তরুণী নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হননি। সহকারী জজ পদে সুপারিশ পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মেহবুবা মোহিনী জানান, একজন সৎ, নিষ্ঠাবান ও ন্যায়বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তাঁর স্বপ্ন। বিচারপ্রার্থীদের প্রতি ন্যায়সংগত ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই যাত্রায় বাবা-মা, শিক্ষক, আইনজীবীসহ যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেহবুবা মোহিনী। একই সঙ্গে জীবনের নতুন এই অধ্যায়ে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
মেধা, অধ্যবসায় ও নিজের স্বপ্নের প্রতি অটল থেকে মেহবুবা মোহিনীর সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্তি পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি করেছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!