- প্রকাশিত: ২ মে ২০২৬ ০৬:৪২ পিএম
স্বেচ্ছায় অব্যহতি চেয়েছেন যবিপ্রবি কোষাধ্যক্ষ
যবিপ্রবি প্রতিনিধি:
কোষাধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি চেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। শনিবার (২ মে, ২০২৬) নিজের ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে যবিপ্রবির উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর এ আবেদন করেন তিনি।
স্বেচ্ছায় অব্যহতির কারণ উল্লেখ করে আবেদনে তিনি লিখেন, তার পরিবার সিলেটে অবস্থান করায় পরিবারের জন্য তার সময় ব্যবস্থাপনায় সমন্বয় করা দূরহ হয়ে পড়ছে এবং দূরবর্তী অবস্থানে থাকায় পরিবারের নিরাপত্তা ও অসুস্থতার বিষয় গুলো তার দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। তাই তিনি যবিপ্রবির কোষাধ্যক্ষ পদ থেকে ২ মে, ২০২৬ দুপুর হতে অব্যহতি নিয়ে ৩ মে, ২০২৬ দুপুর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থল ইংরেজী বিভাগের অধ্যাপক পদে যোগদান করতে চান।
অধ্যাপক ড.হোসেন আল মামুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে স্বেচ্ছায় অব্যহতির বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য ড. ইয়ারুল কবীর বলেন, ড. হোসেন আল মামুননের অব্যহতির বিষয়টি একটি রুটিন ওয়ার্ক, যেহেতু আমার মাধ্যমে উনি এটি পাঠিয়েছেন আমি উনার চিঠি সংশ্লিষ্ট মন্ত্রনালয় বরাবর ফরোয়ার্ড করেছি।
উল্লেখ্য, ড.হোসেন আল মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের অধ্যাপক এবং তিনি ১৬ জানুয়ারি ২০২৫ সালে যবিপ্রবিতে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!