- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ০১:১২ পিএম
স্বামী-স্ত্রীকে হাতুরি পেটার অভিযোগ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সদ্য নির্মাণ ইটের সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলে বাঁধা প্রদান করায় স্বামী-স্ত্রীকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।
হাসপাতালে চিকিৎসাধীন শাহাজিরা গ্রামের বাসিন্দা মুদি দোকানী হারুন বেপারী (৭০) অভিযোগ করে বলেন, সম্প্রীতি শাহাজিরা গ্রামের একটি মাটির রাস্তা ইট সলিং করা হয়। রাস্তার ক্ষতির আশংকায় ভারি যানবাহন চলাচল করতে নিষেধ করে যান ঠিকাদাররা। ঠিকাদারদের নিষেধ অমান্য করে সদ্য নির্মান হওয়া রাস্তা দিয়ে ভারি যানবাহনে করে গত কয়েকদিন যাবত ইট-বালু নিয়ে রাস্তার একাধিক স্থান ক্ষতিগ্রস্ত করেন স্থানীয় হান্নান বেপারী। রোববার সকালে হান্নান বেপারীকে রাস্তা টেকসই হওয়ার পর ইট-বালু নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে হান্নান ও তার ছেলে জিসান বেপারী ক্ষিপ্ত হয়ে আমাকে (হারুন বেপারী) হাতুরি পেটা করে এবং আমার সঙ্গে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমার ডাক চিৎকারে স্ত্রী কহিনুর বেগম (৬০) এগিয়ে আসলে তাকেও হাতুরি পেটা করা হয়। এমনকি হান্নানের স্ত্রী রিনা বেগম ঝাড়– দিয়ে আমাকে মারধর করে।
অভিযোগ করে বৃদ্ধ হারুন আরও বলেন, এঘটনায় রোববার দুপুরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্য পেয়ে হান্নান স্ত্রী রিনা বেগমকে আটক করে নিয়ে আসেন। পরবর্তীতে রহস্যজনক কারনে রিনাকে ছেড়ে দেয় পুলিশ। এমনকি আমাকে মিট-মিমাংসার প্রস্তাব দেয়। তবে অভিযোগ অস্বীকার করে হান্নান বেপারী বলেন, আমি কিংবা আমার পরিবারের কেউ হামলার সঙ্গে জড়িত নই। আমার ছেলেকে উল্টো কুপিয়েছে তারা। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমার স্ত্রীকে আটক করেছে বিষয়টি সঠিক নয়। ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন বলেন, কাউকে আটক করা হয়নি। দুইপক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্ত চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!