শিরোনামঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি গঠন: সভাপতি কামরুল, হাসিব, রায়হান ও ইব্রাহিম


​মাসুদ রেজা ফয়সাল:

বরগুনার বামনা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ বছরের জন্য ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো ১০ নং চেঁচান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১ নং কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ নং বামনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৬ নং পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

​আজ সকাল ১০টায় সংশ্লিষ্ট বিদ্যালয় মিলনায়তনগুলোতে পৃথকভাবে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও বিধি মোতাবেক ১২ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটিগুলো ঘোষণা করা হয়।

​নবগঠিত কমিটিগুলোর বিবরণ নিচে দেওয়া হলো:

​১০ নং চেঁচান সরকারি প্রাথমিক বিদ্যালয়: সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান কামরুল এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমীন।

​১১ নং কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়: সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মোঃ মশিউর রহমান হাসিব জমাদ্দার এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক মোসাঃ সাজেদা আক্তার।

​১২ নং বামনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রায়হান নাজির ধলু এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

​১৬ নং পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহিম মুক্তাদি এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক গাজী মোঃ আঃ মালেক।

​এর আগে ১০ নং চেঁচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মতিন আল হোসাইন সেলিম সর্দার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিপুড়া মাদ্রাসার সহকারী শিক্ষিকা মোসাঃ মাসুমা আক্তার এবং বামনা সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ সালমা আক্তার।

​নতুন কমিটি গঠনের পর সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটিগুলোর দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?