শ্রীমঙ্গল রেলস্টেশনে টিফিনের টাকায়   শিশুরা শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত




শ্রীমঙ্গল রেল স্টেশনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে পথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম ও পেন্সিল উপহার দেওয়া হয়।


সকাল ৯ টায় কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।

এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য হোসেন আহমদ সোহান, রোহিত রায়, ওমর ফারুক প্রমুখ।


লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাবি শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছর সারাদেশে সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের খাতা-কলম কিনে উপহার দেই। পথ শিশুদের মুখে হাসি ফোটানো ও তাদের স্কুলে ফেরানো আমাদের মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও টিফিনের টাকায় লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাবে বলে জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?