- প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:৫৩ এএম
সংগ্রাম, দারিদ্র ও অভাবের স্থিরচিত্র নিয়ে খুবিতে আন্তর্জাতিক প্রদর্শনী
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘এনকেজিং দ্য এক্সপোজার সিজন-৪’ শীর্ষক আন্তর্জাতিক স্থিরচিত্র প্রদর্শনী।ফ্রিল্যান্সার ও ১৭ টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছবিতে দারিদ্র, অভাব ও প্রকৃতির সৌন্দর্যের নানা দিক ফুটে ওঠেছে।
বিকাল হতে না হতেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রদর্শনীতে সবার দৃষ্টি আকর্ষণ করছে ঘুরতে আসা শিশুরা।শিক্ষার্থী ও দর্শনার্থীদের সার্বিক সেবা প্রদান করার জন্য খুবি ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট ও অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত আছেন।
প্রদর্শনীতে আসা এক দর্শনার্থী বলেন, “গতকালকে শুনেছি খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনী হবে। এজন্য আমি আমার ছেলেকে নিয়ে দেখতে এসেছি। ভিতরে পরিবেশটা খুবই ভালো এবং শান্ত।”
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইমেজ ফর ফটোগ্রাফির প্রেসিডেন্ট গাজী মিজানুর রহমান খুবি'র চারুকলা আঙ্গিনায় এ প্রদর্শনী উদ্বোধন করেন।
এর আগে, ফ্রিল্যান্সার ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ৩ হাজার ৬৫৪ টা ছবি সাবমিট করে। এর মধ্যে কয়েকজন ফ্রিল্যান্সার, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহ ১৭ টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০ টা ছবি সংগৃহীত হয়েছে।
খুবির ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো: সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের এক্সিবিশনে ফটোগ্রাফি সোসাইটির সকল সদস্যর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যার ফলে আমরা এত বড় একটি প্রোগ্রাম নামাতে পেরেছি আমার মনে হয় এখান থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো বেশি ছবি সাবমিট করবে এবং এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবে।”
উল্লেখ্য, ২ মে (শনিবার) সন্ধায় খুবি চারুকলা আঙ্গিনায় প্রদর্শনীর ফলাফল প্রকাশিত হবে। প্রথম পুরস্কার ১৬ হাজার, দ্বিতীয় পুরস্কার ১২ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং চতুর্থ পুরস্কার চার হাজার টাকা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!