- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ০৫:১৫ পিএম
সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে আ.লীগ নেতার দল থেকে পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন এক আওয়ামী লীগ নেতা।
ওই আওয়ামী লীগ নেতা হলে আব্দুর রহমান শিকদার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ওই আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান শিকদার বলেন, গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এসময় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদরে দায়িত্ব পালন করেছি।
তিনি আরো বলেন, বর্তমানে আমি শারীরিক অসুস্থতা ও ব্যাক্তিগত সমস্যায় রয়েছি। যে কারণে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ বৃহস্পতিবার ২১ আগষ্ট থেকে স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করার পাশাপশি আওয়ামী লীগের সকল কায্যক্রম থেকে সড়ে দাঁড়ালাম। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!