- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৪ পিএম
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নতুন প্রধানকে কুসা'র শুভেচ্ছা
খুবি প্রতিনিধি, সোহান সাকিব :
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নতুন প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা)। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিসিপ্লিন প্রধানের অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কুসার সভাপতি অধ্যাপক ড. সঞ্জয় চন্দ, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, পরিবেশ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, জেন্ডার বিষয়ক সম্পাদক কারিমুন নেসা এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় নবাগত প্রধান বলেন, আমরা সবাই শিক্ষার্থী, ডিসিপ্লিন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করে যাবো। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে আমরা একটি পরিবার, পরিবারের সবাই মিলে এক হয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক গুরুত্বপূর্ণ। যেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন থাকে যুগের পর যুগ। বিভিন্ন ভালো ভালো কাজ কুসার মাধ্যেমে হয়েছে এবং সামনে হবে। অ্যালামনাই যেকোনো ভালো কাজে আমার সহযোগীতা পাবে এবং আমি আশা করি তাদেরকেও আমি সব সময় পাবো।
সদ্য বিদায়ী প্রধান অধ্যাপক ড. সেলিনা আহমেদ বলেন, দায়িত্ব শেষ বলে কিছু নেই, ডিসিপ্লিন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনেক ভালো কাজে পেয়েছি আশা রাখছি আরো ভালো কাজ করবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!