- প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:৫০ পিএম
স্কুল ক্যাম্পাসে মাদক সেবন, বাঁধা দেওয়ায় হামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ রাতের আধাঁরে স্কুল ক্যাম্পাসে মাদক সেবন বাঁধা দেওয়ায় বাঁধা প্রদানকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের।
ওই বিদ্যালয়ের ক্যান্টিন পরিচালক ইব্রাহিম চোকদার অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাত নয়টার দিকে ১০/১৫ জন কিশোর স্কুল ক্যাম্পাসে ঢুকে জন্মদিন পালনের নামে গাঁজা সেবন শুরু করে। স্কুল ক্যাম্পাসে গাঁজা সেবনের খবরপেয়ে উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের সিকদার সহ স্থানীয় আরো কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধাঁ দেই।
এরইমধ্যে ওই কিশোররা তাদের অপর সহযোগী স্থানীয় অর্পন, জিছান, তন্ময়, নিরব সিকদার ও বিপ্লব সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে ডেকে নিয়ে আসে। এসময় তাদের সঙ্গে আমার বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডার একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমি ৯৯৯ নাম্বারে ফোন করি। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাঁজা উদ্ধার করে নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এবিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!