- প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০৬ পিএম
শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে সৌদি প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খালের পানিতে পড়ে গিয়ে কাশেম আলী মোল্লা (৩২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সৌদি প্রবাসী কাশেম মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক আলী মোল্লার ছেলে।
নিহতের বড় ভাই হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে কাশেম মোল্যা সৌদি আরব থেকে বাড়িতে আসেন। আজ সকালে শখের বসে বড় ভাইয়ের ইজিবাইক নিয়ে চালাতে যায়।
কিন্তু, ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। #
এই বিভাগের আরো খবর
-
তারিখ ঃ ২৫ জুলাই ২০২৬সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ...
-
পিরোজপুর প্রতিনিধি:টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!