- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৩ পিএম
সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু
রিয়াজুল হক সাগর, রংপুর।
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সবুজ মিয়া(৩০) জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি আওতাধীন শমশেরনগর সীমান্ত পিলার ৮৬৪/৫ এর বিপরীতে ১৫৬ বিএসএফ ব্যাটালিয়ন কেনাকাটা ক্যাম্পের ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে গরু পাচারকারীদের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ( বিএসএফ) বিএসএফ গুলি করলে পাচারকারীদের মধ্যে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের কয়েকজন গরু পারাপারের উদ্দেশ্যে ভারতীয় অংশের কেনাকাটা নামক সীমান্তে অনুপ্রবেশ করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে সবুজ মিয়ার মৃত্যু হয়। নিহত ব্যক্তির লাশ
ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা যায়। অন্যরা পালিয়ে গেলেও তাদের হতাহতের বিষয়ে কোন কিছু জানা যায়নি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!