- প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৪৯ পিএম
সিলভার লাইন গ্রুপের উদ্যেগে বাগেরহাটে স্মাট লাইফ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্ভোধন
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
স্মাট লাইফ ফ্রি ওয়াইফাই এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম.এ.এইচ. সেলিমের জ্যেষ্ঠ পুত্র মেহেদী হাসান এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল, ক্রিড়া সংগঠক মিনা মারফুজ্জামান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ নাজমুল হুদা , শেখ রফিকুল ইসলাম সহ স্থানিয় নেতৃবৃন্দ।
জেলার ৯০ টি গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে এই কর্মসূচির আওতায় শহর ও গ্রামের মানুষের জন্য একটি নতুন ডিজিটাল কমিউনিটি হিসেবে কাজ করবে।
সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়, এটি শিক্ষা, সুযোগ এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য
একটি মৌলিক প্রয়োজন। আমরা বাগেরহাটের ৯০টিরও বেশি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিনামূল্যে ইন্টারনেট চালু করছি।এতে চায়ের দোকানের ঐতিহ্যবাহী আড্ডার সংস্কৃতিও বজায় থাকবে এবং পিছিয়ে পড়া জনোগোষ্ঠী জন্য এক ধরনের মডেল হিসাবে কাজ করবে।
তিনি আরও জানান, "ধাপে ধাপে এই সেবা প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, কোনো শিক্ষার্থী কিংবা কোনো নাগরিক ডিজিটাল সেবা থেকে পিছিয়ে না থাকে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!