শিরোনামঃ

গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলায় ৬ষ্ঠ ব্যাচের বাছাই পর্বের লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা যুব উন্নয়ন কায্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় ৫৯৩ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৭৫ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। নির্বাচিতদেরকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে।


প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রতিদিন ৮ ঘণ্টা করে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন-অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং আয়মুখী কাজের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।


প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে, যা তিন মাসে মোট প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গোপালগঞ্জ জেলার শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তোলা সম্ভব হবে এবং তারা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?