- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ০১:৫৫ পিএম
বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আরো তিনজন আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে দশটার দিকে গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঢাকা নিউমার্কেটের এলিফ্যান্ড রোডের আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মো. রিপন। এছাড়াও মাইক্রোবাসের যাত্রী গুরুত্বর আহতরা হলেন-ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন-খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হয়। খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়। গুরুত্বর আহতদের বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের আওতায় গোপালগঞ্জ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন ও প্রত্যন্ত চরাঞ্চল চরবাংলায় ভূমিদস্যুতা, তরমুজ চাষে চাঁদাবাজি এবং ঘাটে কৃষকদের হয়রানির...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!