- প্রকাশিত: ৪ মে ২০২৬ ১১:১৭ পিএম
সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২।
জুনাইদ আহমদ ছাতক প্রতিনিধি:
সিলেট ও সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত সোমবার বিকেল দুইটার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুহূর্তেই সিএনজি যানটি বাসের নিচে চাপা পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাস জালালপুরে পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, বাসটির গতি ছিল অত্যন্ত বেশি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সিএনজি গাড়িটি পুরোপুরি বাসের নিচে ঢুকে পড়ে। পথচারীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে গুরুতর আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন ওই সিএনজি অটোরিকশার সঙ্গে ঢাকা মেট্রো–ব ১১–৭৭৬১ নম্বরের হানিফ পরিবহন –এর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০), গ্রাম—তাহির পুর, সুনামগঞ্জ ঘটনাস্থলেই নিহত হন। আরও এক অজ্ঞাতপরিচয় পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি মোতালেব জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। পুলিশ বাস ও সিএনজি জব্দ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!