- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৪:৩৫ পিএম
শিক্ষকদের দাবী আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আন্দোলণরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মধ্য জঙ্গলপট্টি পীর বাদশা মিঞা দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মাদ্রাসা ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করেন।
বিক্ষোভ মিছিলকালে ছাত্র-ছাত্রীরা ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই বলে ¯েøাগান দেন। বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা বলেন, আমরা চাইনা আমাদের প্রিয় শিক্ষকরা রাজপথে থাকুক, আমরা চাইনা আমাদের শিক্ষকরা প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করুক। শিক্ষকদের আমাদের ক্লাসে ফিরিয়ে দেওয়া হোক। এজন্য শিক্ষকদের সকল যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল মজিদ জানান, শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসায় ক্লাস বর্জন কর্মসূচী পালন করা হয়। এসময় ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজ উদ্যোগে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ মিছিল পালন করে।
উল্লেখ্য ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!