- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ০৬:৩০ পিএম
শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে দেওয়া হলো সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মোফাচ্ছেল হোসেন মিয়াকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে রবিবার (৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ আব্দুর রব সিকদার।
প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ আবুল হোসেন মিঞা, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহ আলম কবিরাজ, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান। সভা শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মোফাচ্ছেল হোসেন ১৯৯৬ সালের ২৮ নভেম্বর মাদ্রাসায় যোগদান করেন। একটানা ২৯ বছরের কর্মজীবনে তিনি সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
সবশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মো. মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!