- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ১২:২৩ পিএম
শিক্ষার্থীদের লিফটের জন্য ভিসির হাতে ফ্যান হস্তান্তর করলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
ওয়াহিদ-উন-নবী,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনিক ভবনের শিক্ষার্থীদের লিফটে ব্যবহারের জন্য একটি ফ্যান হস্তান্তর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. তৌফিক আলমের হাতে ফ্যানটি তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।
এই উদ্যোগের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. সাব্বির হোসেন। তিনি বলেন,
> “শিক্ষার্থীরা প্রতিদিন লিফটের ভেতরে প্রচণ্ড গরম ও অস্বস্তির মধ্যে যাতায়াত করেন। তাই তাদের স্বস্তির জন্যই আমরা এই ফ্যানটি প্রদান করেছি।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট চারটি লিফট রয়েছে। এর মধ্যে দুটি শিক্ষার্থীদের জন্য, একটি শিক্ষকদের এবং অপরটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত। তবে শিক্ষক ও কর্মকর্তাদের ব্যবহৃত লিফটে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) থাকলেও শিক্ষার্থীদের লিফটে নেই কোনো শীতাতপ ব্যবস্থা। ফলে গরমের সময় শিক্ষার্থীরা লিফটের ভেতরে চরম ভোগান্তির শিকার হন।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বার্থে ও মানবিক বিবেচনায় তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবেন।
ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আজমাইন সাকিব, সিফাত, জাহিদ, সৃষ্টি, সজন, নাহিদ, দিহান প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!