- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ০৬:৩৭ পিএম
শিক্ষক নেতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের বরিশালের গৌরনদী শাখার সভাপতি ও ভুরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আবু হানিফ (৫০) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে শুক্রবার দুপুরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। একইদিন বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
তথ্যমন্ত্রীর ফেসবুকে দেওয়া এক ষ্ট্যাটাসে শিক্ষক নেতা মরহুম আবু হানিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শিক্ষক নেতার মৃত্যুতে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম সহ শিক্ষক সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!