- প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ০১:৩৭ পিএম
শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :
রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এই ফ্রি ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করে।
২১ জুলাই সোমবার ২০২৫ সকাল ১১:০০টায় রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, রাজশাহী’র উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল ইউনিট এর ডেন্টিস্ট মালিহা ফারজানা রিশিতা, বিডিএস এর নেতৃত্বে এইচটিআই এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি, মো: নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা এর সার্বিক সহযোগিতায় ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেক আপ, ব্রাশ করার নিয়ম এবং দাঁত এর স্বাস্থ্য সচেতনতা বিষযে পরামর্শ প্রদান করা হয়। ডেন্টাল চেক আপ শেষে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!