- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৫:১০ পিএম
শিক্ষার্থীদের ফার্মের মুরগী বলায় কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও সাধারণ শিক্ষার্থীদের
আব্দুল্লাহ আল মানছুর,
কুমিল্লা জেলা প্রতিনিধি//
শিক্ষার্থীদের ফার্মের মুরগী বলায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে প্রকাশ্য ক্ষমা চেয়ে আগামী ২৪ঘন্টার আল্টিমেটাম দিলেন কুমিল্লার সাধারণ শিক্ষার্থীসহ এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার(১৪ জুলাই) দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেন।
কুমিল্লা সরকারি কলেজ শিক্ষার্থী দ্বীপ দাস প্রতিবেদককে বলেন, আমরা তিন দফা দাবি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছি। একজন শিক্ষামন্ত্রীর মুখে এসব কথা কখনো মেনে নেওয়ার মত না, তিনি কোন সাহসিকতায় শিক্ষার্থীদের ফার্মের মুরগী বলেন। শিক্ষার্থীরা জলাবদ্ধতার মধ্য দিয়ে গতকাল ( ১৩ জুলাই) সোমবার পরীক্ষা দিয়েছে। এর বিপরীতে আমাদের কষ্টের কথা বিবেচনাধীন না রেখে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কিভাবে শিক্ষার্থীদের তিরস্কার মূলক কথা বলেন।
সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান এর নিকট তিন দফা দাবি জানানোর পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ক্ষমা চেয়ে ফার্মের মুরগী কথাটি উর্ধ্ব করতে হবে। নতুবা কুমিল্লাসহ সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা আবারো জুলাইকে ধারন করে আন্দোলনে নামবে।
এদিকে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রথমে কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রধান ফটক ঘেরাও করেন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হলে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নিচে এসে সাধারণ শিক্ষার্থীদের দাবি সমূহ গ্রহন করে তাৎক্ষণিক শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের শান্ত হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা আর্দশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ফাতেমা তুজ জোহরা নির্দেশ প্রদান করেন এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চেয়ে আগামী ২৪ ঘন্টারও আল্টিমেটামও দেন শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!