- প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ১১:০৭ এএম
সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিয়ে, রক্ষা হলো না ফয়সালের
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিজেকে সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়েছিলেন ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবক। সেই পরিচয় দিয়ে করেছেন বিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না ফয়সালের।
সেনা বাহিনীর ভূয়া পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফয়সালকে গ্রেফতার করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও নগদ ৩৮ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (২৯ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আরপাড়া গ্রাম থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভূয়া সেনা সদস্য হলেন, নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একমাস আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আরপাড়া গ্রামের নায়ন মিয়ার কন্যাকে দেখতে আসে নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ।
পরে ফয়সাল নিজেকে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে নায়ন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের সময় সে সেনাবাহিনীর পরিচয়পত্রের একটি সফট কপি প্রদর্শন করেন।
পরে রবিবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক সংক্রান্ত একটি বিরোধের সৃষ্টি হয় হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করে।
সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সাল আহমেদকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করেছে বলে স্বীকার করে। যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও নগদ ৩৮ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
পরে যৌথবাহিনী ফয়সাল আহমেদকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং মামলা দায়েরের পর কাশিয়ানী থানার হস্তান্তর করে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!