- প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৫:৪১ পিএম
সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, টাকা ও মাদকসহ পাঁচজন আটক
বরিশাল
সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম থেকে বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত মাটিয়ালা গ্রামে চারজনের বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় ইউপি সদস্য রতন রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৪৫), উজ্জ্বল রাঢ়ী (২৫), একই গ্রামের জামাল হোসেন (৪৮), মো. আলী (৩২) ও এমদাদ হোসেনকে (৫৩) আটক করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জাহিদুল এবং লে. জিসানের নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
সূত্রে আরও জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা, ১৪৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ১৫ লাখ টাকার চেক, বিভিন্ন দেশের ১ হাজার টাকা, দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে-জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!