- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৭:১০ পিএম
শেখ মুজিব ও হাসিনা সংশ্লিষ্ট ৩ শতাধিক বই পুড়িয়ে দিল বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার(১৮ আগস্ট) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শত শত বই পুড়ে ছাই হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশ থেকে প্রয়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান ও ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বৈরাচারের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা বলেন শিক্ষকরা আমাদেরকে বলেছিলো লাইব্রেরি থেকে
শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো ফেলে দিয়েছে কিন্তু আজ আমরা দেখলাম সেই বইগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাই ক্ষুব্দ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বই গুলো এনে পুড়িয়ে ফেলেছে।
তারা আরো বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না।
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!