- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১০:০২ পিএম
‘শেখ হাসিনার সালাম’ জানিয়ে লাপাত্তা ৪ তরুণ, খুঁজছে পুলিশ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে লিফলেট ছিটানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা করা হচ্ছে। এসময় ‘শেখ হাসিনার সালাম’ জানাতে শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড ও আওয়ামী লীগ অফিস সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। এ সময় তাদেরকে ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগান দিতেও শোনা যায়। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে তারা লাপাত্তা হয়ে গেছেন। ওই দুটি মোটরসাইকেলে কারা ছিলেন- তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।লিফলেটগুলোতে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এ লিফলেট বিতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!