- প্রকাশিত: ১ জুন ২০২৬ ০৬:০৫ পিএম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনায় দোয়া-মিলাদ
বরিশাল প্রতিনিধি:
'কার্যক্রম নিষিদ্ধ' থাকা আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বাংলাদেশ প্রত্যাবর্তন ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা যুবলীগের আয়োজনে রোববার আগৈলঝাড়া উপজেলার সেরাল কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসাথে তারা যেন দ্রুত সম্মানের সাথে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন সেজন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা হয়েছে।
দোয়া-মিলাদে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুর রহমান সাগর সেরনিয়াবাত, যুবলীগ নেতা শাওন বালী, ছাত্রলীগ নেতা মো. মাসুম সরদার সহ আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!