- প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ০৯:০৩ পিএম
শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা
রিয়াজুল হক সাগর, রংপুর।
কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সাত যানবাহনের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহন থেকে আরেও ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোমবার (০৯ মার্চ) কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে সাত যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করা হয়। এতে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অভিযানের সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দীন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমসহ কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!