- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১০:০৮ পিএম
শার্শায় নিখোঁজের চারদিন পরে অর্ধগলিত লাশ উদ্ধার
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার উলাশীতে নিখোঁজের ৪ দিনপর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকালে শার্শা উপজেলার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করেন ঝিকরগাছা থানা পুলিশ।
নিহত ভ্যানচালক যুবক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ জানায়, একটি নবনির্মিত ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। এরপর নিহতের পিতা আজিজ খাঁনকে খবর দিলে তিনি এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লাহর বলে সনাক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!