- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ০৮:০১ পিএম
শার্শায় জামায়াতে ইসলামী হাজার হাজার মোটর সাইকেল নিয়ে বিশাল শোডাউন
আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে হাজার হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এ শোডাউনের যাত্রা শুরু হয়।
মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। শোডাউনটি দেখতে বিভিন্ন এলাকার সাধারণ জনতা ও পথচারীদের ঢল নেমে আসে। পরে শার্শা বাজারে এসে মহাসমারোহে শোডাউনটির সমাপ্তি ঘটে।
শোডাউন শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেন,
“আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন—
যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,
সাবেক জেলা আমির রেজাউল করিম,শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,
উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম,কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় রাজনীতিতে শক্তিশালী উপস্থিতি ও সংগঠনের অবস্থান জানান দিতে শার্শায় এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি-প্রদর্শনী।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!