- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ১১:১৭ এএম
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, যশোরে জামায়াতের ৫ এমপির তোপ
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ
যশোর জেলায় সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ এবং ঘুষ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর (২০২৬ ইং) তারিখ সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দাবি করেন— যশোরের ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সারের ডিলার নিয়োগে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বঞ্চিত করে কেন্দ্র ও জেলা বিএনপির সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে পছন্দের লোকদের ডিলারশিপ বণ্টন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। তিনি অভিযোগ করেন, যশোরে বিরোধী দলের পাঁচজন এমপি থাকা সত্ত্বেও তাদের সুপারিশকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। উল্টো জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সারের ডিলারশিপের তালিকায় সততা ও পেশাদারিত্বের চরম অবমূল্যায়ন করা হয়েছে। এমনকি মাদকসহ আটক কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থককেও এই ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ছাড়া সার ও বীজ মনিটরিং কমিটিতে জামায়াতের পাঁচজন এমপির কোনো পরামর্শ না নিয়ে এককভাবে বিএনপির জায়গা দেওয়া হয়েছে বলেও তারা ক্ষোভ জানান।
সংবাদ সম্মেলন থেকে এ ধরনের দলীয়করণ ও অনিয়মের তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে অবিলম্বে এই বিতর্কিত তালিকা বাতিল করে সরকারি নীতিমালা অনুযায়ী সৎ ও যোগ্য ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার জোর দাবি জানান সংসদ সদস্যরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর-১ আসনের এমপি মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মোক্তার আলীসহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
কুমিল্লা জেলা প্রতিনিধি//কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমে উঠেছে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। নানা প্রতিশ্রুতি দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা...
-
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃযশোর জেলায় সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ এবং ঘুষ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!