- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ০১:১৩ পিএম
গোপালগঞ্জে সম্ভাব্য ইউপি নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমে উঠেছে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। নানা প্রতিশ্রুতি দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান কর্মী সমর্থকদের সাথে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। হাজী ইউসুফ আলী খান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি নির্বাচনী প্রচরণা মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের সাধারন ভোটারা উপস্থিত ছিলেন।
অপর দিকে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে। কর্মী সমর্থকদের নিয়ে নিজড়া হাইস্কুল মাঠ থেকে একটি নির্বাচনী শোডাউন বের করেন। এসময় তিনি বিভিন্ন স্থান ঘোরেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শোডাউনে ওই ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী এবং অর্ধশতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল অংশ নেয়।
জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলায় রয়েছে ২১ ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়ন পরিষেদের পুরাতনদের পাশাপশি নতুনদের প্রার্থী হবার কথা শোনা যাচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৫ এর অধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান বলেন, আমি দীর্ঘ দিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। ইউনিয়নবাসী যদি আমাকে প্রার্থী করে তাহলে দূর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করবো। জনগণের পাশে থেকে কাজ করে যাবো।
নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সরদার আকিবুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি। নির্বাচিত হলে সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করব। #
এই বিভাগের আরো খবর
-
কুমিল্লা জেলা প্রতিনিধি//কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমে উঠেছে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। নানা প্রতিশ্রুতি দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা...
-
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃযশোর জেলায় সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ এবং ঘুষ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!