- প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৯ পিএম
সাহিত্য-সংস্কৃতিক-সামাজিক সংগঠন ফিরেদেখার নতুন কমিটি গঠন
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর: সাহিত্য, সংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।
গতকাল সন্ধ্যায় রংপুরের আইডিয়া পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনের ৩৭৩তম সভায় নির্বাচন কমিটির প্রধান নার্গিস আক্তার বানু ঝর্না এ কমিটির ঘোষণা দেন। নতুন কমিটির মেয়াদ তিন বছর।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. আব্দুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম খান, সাহিত্য সম্পাদক মো. বাবুল সরকার, সহ-সাহিত্য সম্পাদক শিপুন আখতার শিপু, অর্থ সম্পাদক মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নীল রতন সরকার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আবির, প্রচার সম্পাদক লাবনী ইয়াসমিন লুনি এবং সোশ্যাল মিডিয়া সম্পাদক ফারহানা হাসান বিথী। কার্যকরী সদস্য হিসেবে আছেন ড. শাহ সুলতান তালুকদার, খম আলী সম্রাট, মো. ফেরদৌস মাহমুদ নোমান, ইসমত আরা, মোশাররফ হোসেন ও মো. শাহবুদ্দিন প্রমুখ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খান, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালী রঞ্জন বর্মন, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, আমেরিকা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খান, কথাসাহিত্যিক ও গবেষক নূরুননবী শান্ত, কথাসাহিত্যিক ও কবি রানা মাসুদ, লেখক মো. আব্দুর রাজ্জাক এবং কথাসাহিত্যিক ও সাবেক ডিজিএম (অগ্রণী ব্যাংক) নার্গিস আক্তার বানু।
উল্লেখ্য, এর আগে ৩৭২তম সভায় কমিটি গঠনের জন্য নার্গিস আক্তার বানু ঝর্নাকে প্রধান করে একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ৩৭৩তম সভায় সর্বসম্মতভাবে প্রস্তাবিত কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি পরবর্তী মননপাঠের আসর থেকে কার্যকর হবে। তবে এর আনুষ্ঠানিক অভিষেক আগামী ২৪ অক্টোবর যুগপূর্তী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!