- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৭:৫৫ এএম
সাফল্যের ছয় পেরিয়ে সাত বছরে পদার্পণ খুবি ক্যারিয়ার ক্লাবের
খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ
খুবি প্রতিনিধি,সোহান সাকিব :
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তাকারী সংগঠন ‘খুবি ক্যারিয়ার ক্লাব’ সফলভাবে ছয় বছর পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করেছে।
এ উপলক্ষে আজ (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ২০১৮ সালে যাত্রা শুরু করা সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত জীবনের জন্য প্রস্তুত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।
সংগঠনটির সভাপতি আহমেদ আল ফয়সাল বলেন, গত ছয় বছরে আমরা শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবে রূপান্তরে সহায়তা করেছি। আমাদের লক্ষ্য আরও বেশি শিক্ষার্থীকে তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারে পৌঁছে দেওয়া।
জানা গেছে, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে পেশাগত দক্ষতার সমন্বয় ঘটিয়ে আধুনিক চাকরির বাজারের জন্য যোগ্য করে তোলাই ক্লাবটির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি তথ্যপ্রযুক্তি, গভর্নেন্স, স্কলার এবং ভাষা চারটি প্রধান সেগমেন্টে নিজেদের কার্যক্রম পরিচালনা করে।
বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের জন্য সফল আয়োজন করেছে। এর মধ্যে ‘মাইন্ড দ্য হ্যাক’ নামক সামাজিক কেস প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে। ‘হায়ার এডুকেশন অ্যাব্রড সিরিজ’ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে বলে জানা গেছে।
এছাড়া, পাবলিক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বক্তৃতা ও উপস্থাপনায় পারদর্শী করে তুলছে এবং মাস্টারিং বিসিএস প্রোগ্রামের মাধ্যমে বিসিএস পরীক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি। বিভিন্ন খাতের পেশাদারদের নিয়ে আয়োজিত ‘ক্যারিয়ার টক সিরিজ’ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!