- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ১২:১১ পিএম
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার
রিয়াজুল হক সাগর, রংপুর।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়ন ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে পানিতে ওই নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়াড়দের জন্য জিম ও পুনর্বাসনব্যবস্থা—সব মিলিয়ে...
-
বিশেষ ক্রোড়পত্র১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্যসেবা, শিক্ষা,...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!