- প্রকাশিত: ৬ জুন ২০২৫ ০৩:৩৯ এএম
কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা, নিহত ১
কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০টি যানবাহন দুমরে মুচরে গেছে। একই সঙ্গে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেট, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়। এসময় মহাসড়কের ঢাকার দিকে কমপক্ষে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন রেকারের সাহায্যে সরিয়ে নেওয়ার কাজ করছে। মহাসড়কের সার্ভিস লেন দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারে। এভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!