- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১০:৩৩ এএম
রংপুরের শিশুপার্কে শিশু ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে শিশুটির পরিচয় জানা যায়নি। শিশুটির পরিচয় ও বিস্তারিত জানতে হাসপাতালে গিয়েও তাদের পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে তড়িঘড়ি করে মরদেহ নিয়ে চলে যান অভিভাবকরা। এমনকি ডেড সার্টিফিকেটও সংগ্রহ করেননি তারা।
চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রেল লাইননের উপর দিয়ে মানুষের চলাচলের রাস্তা করা হয়েছে। কিন্তু ট্রেন চলাচলের সময় সে রাস্তা বন্ধ করার কোন ব্যবস্থা রাখা হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতাই এ দুর্ঘটনার জন্য দায়ী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর জেলা ভেটেরিনারি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুক বলেন, শিশুটি তার মা ও বাবার সঙ্গে চিড়িয়াখানার ভেতর শিশু পার্কে দাঁড়িয়ে ছিল। ট্রেন চলন্ত অবস্থায় হঠাৎ শিশুটি হাত ছেড়ে ট্রেনের ভেতরে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মা-বাবার সঙ্গে লালমনিরহাট থেকে এসেছিল বলে শুনেছি। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্কতা অবলম্বন করা উচিত।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!