- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০৯:৪২ পিএম
রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার
রিয়াজুল হক সাগর,
রংপুর -
রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি (৩৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২ অক্টাবর) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র্যাব ১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি। মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার যাত্রা বাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র্যাব ১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়। রংপুরে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতার রকি নগরীর সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানীর মোড এলাকার হায়দার আলীর ছেলে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!